মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারীকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। আজ বুধবার বিকেলে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে আটককৃত আওয়ামী লীগ নেতা খায়রুল আলম খোকন বেপারীকে কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে নিজ বাড়িতে অবস্থান করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা...
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারীকে আটক করেছে কালকিনি থানা পুলিশ।
আজ বুধবার বিকেলে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে আটককৃত আওয়ামী লীগ নেতা খায়রুল আলম খোকন বেপারীকে কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে নিজ বাড়িতে অবস্থান করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে তার নিজ বাড়ি থেকে আটক করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারীকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।