ঢাকাSunday , 10 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের বাবার নামাজে জানাজা সম্পন্ন।

Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আশরাফুর রহমান হাকিমের বাবা সেকান্দার আলী হাওলাদারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

রবিবার (১০ মে) সকাল ১০টায় কালকিনি পৌর ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কালকিনি জামে মসজিদ পরিচালিত কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, শনিবার (৯ মে) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন সেকান্দার আলী হাওলাদার (৯৪)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এসময় মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে দাফনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST