কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা আদায়
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ শাখার উদ্যোগে এক অভিযান পরিচালিত হয়েছে । মঙ্গলবার (২রা এপ্রিল) কালিগঞ্জ উপজেলার হাসপাতাল সড়ক, পশু হাসপাতালের পাশে ও কালীগঞ্জ বাজারে বাজার তদারকিমুলক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত অভিযানটি পরিচালিত হয়। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১২,০০০/- (বারো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: আলমগীর কবির, পৌর স্যানিটারি ইন্সপেক্টর, কালীগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ শাখার উদ্যোগে এক অভিযান পরিচালিত হয়েছে ।
মঙ্গলবার (২রা এপ্রিল) কালিগঞ্জ উপজেলার হাসপাতাল সড়ক, পশু হাসপাতালের পাশে ও কালীগঞ্জ বাজারে বাজার তদারকিমুলক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত অভিযানটি পরিচালিত হয়।
এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১২,০০০/- (বারো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: আলমগীর কবির, পৌর স্যানিটারি ইন্সপেক্টর, কালীগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি অভিযান চলমান থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।