খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নতুন করে ১৯জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ২৬ মে ভোরে খাগড়াছড়ি জোলার মাটিরাঙ্গা তাইন্দং ইউনিয়নের আচালং পাড়া সংলগ্ন ফেনী নদী হয়ে তাদের পুশ ইন করা হয়। পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন। জানাযায়, ভোরে বিজিবি নারী ও শিশুসহ ১৯জনকে নিয়ে আসে। এরমধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও ৫ জন শিশু রয়েছে। পরে তাদের বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়। এই নিয়ে তিন দফায় খাগড়াছড়ির সীমান্ত দিয়ে মোট ১০৪ জনকে পুশ ইন করেছে ভারত। খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পুশ-ইনকৃতরা কোন দেশের...
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে নতুন করে ১৯জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ২৬ মে ভোরে খাগড়াছড়ি জোলার মাটিরাঙ্গা তাইন্দং ইউনিয়নের আচালং পাড়া সংলগ্ন ফেনী নদী হয়ে তাদের পুশ ইন করা হয়। পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন।
জানাযায়, ভোরে বিজিবি নারী ও শিশুসহ ১৯জনকে নিয়ে আসে। এরমধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও ৫ জন শিশু রয়েছে। পরে তাদের বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়। এই নিয়ে তিন দফায় খাগড়াছড়ির সীমান্ত দিয়ে মোট ১০৪ জনকে পুশ ইন করেছে ভারত।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পুশ-ইনকৃতরা কোন দেশের নাগরিক যাচাই-আচাই চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।