ঢাকাWednesday , 26 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে ‍র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 26, 2026 11:04 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ শে আগস্ট বুধবার সকাল ৯ টায় খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে  যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঈদগাহ মাঠে ফিরে আসে। পরে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালাউদ্দিন এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আবু তাহের আনসারী, সহসভাপতি আব্দুর রব রাজা, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ, মো: ইউসুফ আলীসহ বিভিন্ন সুন্নি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মানুষ নাতে রাসুল ও প্ল্যাকার্ড নিয়ে জুলুসে অংশ নেন। এ সময় শহরজুড়ে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দের হিজরী রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মানবজাতির জন্য শান্তি সৌহার্দ্য ও আল্লাহর অসীম রহমতের বার্তা নিয়ে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন বিশ্বনবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩২ খ্রিস্টাব্দের একই তারিখে তিনি ইন্তেকাল করেন। তার জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত দিনটি মুসলিমদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পরিচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST