ঢাকাWednesday , 12 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য বিষয়ক প্রকাশনা ‘প্রকৃতি’-এর শুভ মোড়ক উন্মোচন।

দেশ চ্যানেল
August 12, 2026 3:55 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য বিষয়ক প্রকাশনা ‘প্রকৃতি’-এর শুভ মোড়ক উন্মোচন করা হয়েছে।

খাগড়াছড়ি প্রেসক্লাবে বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি’ (Biodiversity Conservation Society of CHT)-এর ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রামের অনন্য জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর রচিত বিশেষ প্রকাশনা ‘প্রকৃতি’-এর শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ আগষ্ট বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন খাগড়াছড়ি ২৯৮ নং-সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান, পিপিএম (সেবা)।

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য অঞ্চলের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা ও বিরল জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST