মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের মৎস্য সপ্তাহে “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরনী অনুষ্ঠীত হয়।
খাগড়াছড়ি মৎস্য অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, খাগড়াছড়ি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়িতে মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং মৎস্য খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

