বিশেষ প্রতিনিধি খুলনা খুলনায় ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেচিয়ে সুরাইয়া (২৫) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে। রোববার খুলনা মহানগরীর বয়রা বাজার শেরের মোড়ে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মৃত ওই যুবতী যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অভয়নগর থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই যুবতী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের মোটরের সাথে গলায় থাকা ওড়না পেচিয়ে যায়। এ সময় ইজিবাইক থেকে ওই যুবতী নীচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে...
বিশেষ প্রতিনিধি খুলনা
খুলনায় ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেচিয়ে সুরাইয়া (২৫) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে।
রোববার খুলনা মহানগরীর বয়রা বাজার শেরের মোড়ে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মৃত ওই যুবতী যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অভয়নগর থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই যুবতী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের মোটরের সাথে গলায় থাকা ওড়না পেচিয়ে যায়। এ সময় ইজিবাইক থেকে ওই যুবতী নীচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ওই তরুণীর আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।