ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত।

দেশ চ্যানেল
July 6, 2026 12:17 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

আজ (সোমবার) খুলনায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বিআরডিবি’র সুফলভোগীদের মাঝে গাছের চারা, পুরস্কার, ঋণের চেক বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে  দিবসের এবারের প্রতিপাদ্য ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, আবহমান গ্রাম-বাংলার পল্লী জনমানবের জীবনমানের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বর্তমান সরকার বদ্ধ পরিকর। বর্তমানে দেশের শতকরা ৬৮ ভাগ জনসংখ্যা পল্লীতে বসবাস করেন। উন্নয়ন মানে শুধু টাকা পয়সার উন্নয়ন নয়, সমাজের সবাইকে নিয়ে সুস্বাস্থ্যের সাথে সামনের দিকে এগিয়ে নেওয়াই হলো উন্নয়ন। পল্লী উন্নয়নের জন্য বিআরডিবির সাথে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সরকার বৃক্ষরোপনের জন্য উদ্যোগ নিয়েছে যা পরোক্ষভাবে পল্লী উন্নয়নের সাথে সংযুক্ত। চেক গ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি এই অর্থ দিয়ে ছোট পরিসরে খামার বা ব্যবসা করে নিজেদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে পারেন। তাহলেই নিজেদের উন্নয়নের পাশাপাশি পল্লী উন্নয়নে অবদান রাখতে পারবেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খুলনার উপপরিচালক মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল।  স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি’র উপপ্রকল্প পরিচালক মো: আবু বিল্লাহ হোসেন। অনুষ্ঠানে সুফলভোগী সুশীল কুমার পাল ও সমাজকর্মী মো: হুমায়ুন কবীর বক্তব্য রাখেন। খুলনা জেলা প্রশাসন ও বিআরডিবি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিআরডিবি’র সুফলভোগীদের মাঝে গাছের চারা, পুরস্কার, ঋণের চেক বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে তিনজন সুফলভোগীদের মাঝে তিন লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST