ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন : যুবকের ৭ দিনের কারাদণ্ড।

Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ,,ইমদাদুল ইসলাম

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কাওসার (২৫)। তিনি মাধবপুর পৌরসভার কাচারি গ্রামের আকবর আলীর ছেলে।

জানা যায়, রবিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন কাওসার। এ সময় সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। আনসারের প্লাটুন কমান্ডার ইয়াসিন খানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জনসম্মুখে মাদক সেবনের অপরাধে তিনি অভিযুক্ত কাওসারকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধবপুর-চুনারুঘাট এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদার করতে গত ১ জুলাই (২০২৬) থেকে ১০ জন আনসার সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তাদের অন্যতম উল্লেখযোগ্য একটি অভিযান।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের মাধ্যমে নিরাপত্তা জোরদারের ফলে রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীদের জন্য আরও নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হচ্ছে। মাদকমুক্ত, নিরাপদ ও জনবান্ধব মাধবপুর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST