তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় এন.কে এগ্রো পাইকারি মাছ বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার দুপুরে কৈয়া ব্রিজ সংলগ্ন এন,কে ফিড প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে মাছ বাজারের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, জেলা উইমেন চেম্বারের সভাপতি ও মৎস্য রফতানি কারক মুরশিদা আক্তার রনি,জেলা মৎস্য লীগের সভাপতি হাজি সাইফুল খান। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক আলহাজ্ব ইলিয়াসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন বিশিষ্ঠ শিল্পপতি ও পাইকারি মৎস্য বাজারের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার রায়।অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ...
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় এন.কে এগ্রো পাইকারি মাছ বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার দুপুরে কৈয়া ব্রিজ সংলগ্ন এন,কে ফিড প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে মাছ বাজারের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, জেলা উইমেন চেম্বারের সভাপতি ও মৎস্য রফতানি কারক মুরশিদা আক্তার রনি,জেলা মৎস্য লীগের সভাপতি হাজি সাইফুল খান।
সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক আলহাজ্ব ইলিয়াসুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন বিশিষ্ঠ শিল্পপতি ও পাইকারি মৎস্য বাজারের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার রায়।অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
শেষে অতিথিবৃন্দ ৫০টি দোকান ঘর বিশিষ্ট পাইকারি মাছ বাজারের নাম ফলক উন্মোচন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।