চকরিয়া কৈয়ারবিলে সন্ত্রাসীর চুরিকাঘাতে জামায়াতে কর্মী একজন নিহত।
মোঃ আরফাতুল ইসলাম (সানি) কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাসিমার কাঁটা,সিকদার পাড়া এলাকায় পূর্ব ঘটনার জের ধরে সন্ত্রাসী সুজনের চুরিকাঘাতে আরিফ নামের এক জামায়েত কর্মী নিহত হয়েছে । হামলায় সাথে আর একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২০মে) দুপুর ১২ টার দিকে কৈয়ারবিলের হাসিমার কাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানায় নিহত মোঃ আরিফ(৩৫) সেই কৈয়ারবিলের সিকদারপাড়ার বাসিন্দা মরহুম আলতাফ আহমেদ চৌধুরীর ছেলে। এদিকে নিহত আরিফের জেঠাতো ভাই খাইরুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, সিকদারপাড়া এলাকার বাসিন্দা রাজু বৈদ্যের ছেলে...
মোঃ আরফাতুল ইসলাম (সানি) কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাসিমার কাঁটা,সিকদার পাড়া এলাকায় পূর্ব ঘটনার জের ধরে সন্ত্রাসী সুজনের চুরিকাঘাতে আরিফ নামের এক জামায়েত কর্মী নিহত হয়েছে । হামলায় সাথে আর একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০মে) দুপুর ১২ টার দিকে কৈয়ারবিলের হাসিমার কাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায় নিহত মোঃ আরিফ(৩৫) সেই কৈয়ারবিলের সিকদারপাড়ার বাসিন্দা মরহুম আলতাফ আহমেদ চৌধুরীর ছেলে। এদিকে নিহত আরিফের জেঠাতো ভাই খাইরুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সিকদারপাড়া এলাকার বাসিন্দা রাজু বৈদ্যের ছেলে কুখ্যাত সন্ত্রাসী সুজন তার মায়ের ইন্ধনে এই হত্যা কান্ড ঘটিয়েছে।
ঘটনার পর পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে খুনি সুজন সহ তার মা ও বোন কে আটক করে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।