রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ২০২৫ দুপুর ১২টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভুন্দুরচর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুন্দুরচর গ্রামের শাহজামাল গং ও ভুলু, রাজু, আপেল, মশিউর গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজামাল গংয়ের সদস্য গোলাম শহীদের দুই ছেলে বুলু মিয়া (৫০) ও ফুলবাবু (৪০), আনোয়ার হোসেন (৭০) ও তার ছেলে নুরুল আমিন (৫৫) নিহত...
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ২০২৫ দুপুর ১২টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভুন্দুরচর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুন্দুরচর গ্রামের শাহজামাল গং ও ভুলু, রাজু, আপেল, মশিউর গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজামাল গংয়ের সদস্য গোলাম শহীদের দুই ছেলে বুলু মিয়া (৫০) ও ফুলবাবু (৪০), আনোয়ার হোসেন (৭০) ও তার ছেলে নুরুল আমিন (৫৫) নিহত হন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ময়মনসিংহে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।