জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষি জমির মাটি কেঁটে অবৈধভাবে বিক্রি করার অপরাধে বশির উদ্দীন নামে এক মাটি ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার সাতব্রীজ বাজার এলাকার মাঠে অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ ও আদায় করে ভ্রাম্যমাণ আদালত। হরিণাকুন্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় এ ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেঁটে করে বিক্রি করার সত্যতা পান। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি ব্যবস্থাপনা ২০১০ সংশোধিত আইন ২০২৩ এর ১৫ (১) ধারায় মাটি বিক্রেতা বশির উদ্দিনকে একলাখ...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষি জমির মাটি কেঁটে অবৈধভাবে বিক্রি করার অপরাধে বশির উদ্দীন নামে এক মাটি ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার সাতব্রীজ বাজার এলাকার মাঠে অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ ও আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
হরিণাকুন্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় এ ঝটিকা অভিযান পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেঁটে করে বিক্রি করার সত্যতা পান। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি ব্যবস্থাপনা ২০১০ সংশোধিত আইন ২০২৩ এর ১৫ (১) ধারায় মাটি বিক্রেতা বশির উদ্দিনকে একলাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাঁটা, উত্তোলন ও বিক্রির অপরাধে একলাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।