জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গাজাসহ মনিরুল বিশ্বাস নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ই জুলাই) ভোররাতে শহরের টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মনিরুল ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জমেদ আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় মাদক কেনাবেচার সময় ঝিনাইদহ সদর থানার এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় মনিরুল বিশ্বাসকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ কেজি গাজা। পার্বত্য এলাকা থেকে গাজা এনে ঝিনাইদহে বিক্রি...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গাজাসহ মনিরুল বিশ্বাস নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ই জুলাই) ভোররাতে শহরের টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মনিরুল ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জমেদ আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় মাদক কেনাবেচার সময় ঝিনাইদহ সদর থানার এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় মনিরুল বিশ্বাসকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ কেজি গাজা। পার্বত্য এলাকা থেকে গাজা এনে ঝিনাইদহে বিক্রি করা হচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।