মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ মহাসড়কে ট্রাকের নীচে চাপা পড়ে দুইজন গাড়ি মিস্ত্রির মৃত্যু হয়েছে।শুক্রবার(১২ই জানুয়ারি) আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে।তথ্যটি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)আশরাফ।নিহত গাড়ি মিস্ত্রির নাম ইউনুস(২৩) ও ইয়াকুব(২১)।তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)আশরাফ জানান-ভোরে একটি মাল বোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে খারাপ হয়ে যায়।এসময় রাস্তার পাশে ট্রাকটির নীচে জগ দিয়ে আটকিয়ে চালক ও হেলপার ট্রাকটি ঠিক করছিলো।হঠাৎ জগটি ভেঙ্গে ট্রাক তাদের উপরে পড়ে যায়।ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।মরদেহটি...
মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ
মহাসড়কে ট্রাকের নীচে চাপা পড়ে দুইজন গাড়ি মিস্ত্রির মৃত্যু হয়েছে।শুক্রবার(১২ই জানুয়ারি) আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে।তথ্যটি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)আশরাফ।নিহত গাড়ি মিস্ত্রির নাম ইউনুস(২৩) ও ইয়াকুব(২১)।তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)আশরাফ জানান-ভোরে একটি মাল বোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে খারাপ হয়ে যায়।এসময় রাস্তার পাশে ট্রাকটির নীচে জগ দিয়ে আটকিয়ে চালক ও হেলপার ট্রাকটি ঠিক করছিলো।হঠাৎ জগটি ভেঙ্গে ট্রাক তাদের উপরে পড়ে যায়।ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।মরদেহটি বর্তমানে ভুলতা পুলিশ ফাঁড়িতে রয়েছে।এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টিআই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।