ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় "নির্ভুল নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বারবার" প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন,হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের তথ্য...
নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় “নির্ভুল নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বারবার” প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন,হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।