ঠাকুরগাঁওয়ে সময়ের আগেই স্কুল ছুটির ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ
নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার যাদুরাণী উচ্চ বিদ্যালয় সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় মাঠে সাইকেলের হাট বসানোর ঘটনায় যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সিরাজুল হককে কারণ দর্শানোর (লোকজ ) নোটিশ দেয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় যাদুরাণী উচ্চ বিদ্যালয় ছুটি দিয়ে স্কুল মাঠে সাইকেলের হাট বসানো হয়। ( হরিপুরে সময়ের আগেই স্কুল ছুটি, মাঠে সাইকেলের হাট )এই শিরোনামে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকা নিউজ প্রকাশিত হয়। এতে হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা'র নজরে আসে। বৃহস্পতিবার (৭...
নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার যাদুরাণী উচ্চ বিদ্যালয় সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় মাঠে সাইকেলের হাট বসানোর ঘটনায় যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সিরাজুল হককে কারণ দর্শানোর (লোকজ ) নোটিশ দেয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় যাদুরাণী উচ্চ বিদ্যালয় ছুটি দিয়ে স্কুল মাঠে সাইকেলের হাট বসানো হয়। ( হরিপুরে সময়ের আগেই স্কুল ছুটি, মাঠে সাইকেলের হাট )এই শিরোনামে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকা নিউজ প্রকাশিত হয়। এতে হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা’র নজরে আসে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (লোকজ ) নোটিশ দেয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।