জেলা প্রতিনিধি নড়াইল
ঢাকার, নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি মিঠু এবং সাধারণ সম্পাদক আহিদুজ্জামান (পিপিএম) নির্বাচিত।
শুক্রবার ১৭ জুলাই বৃহত্তর যশোর জেলা সমিতির অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা সমিতি, ঢাকা’র ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এ আসজাদুর রহমান মিঠু সভাপতি এবং মোঃ আহিদুজ্জামান পিপিএম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সমিতির মোট সদস্য ১৫০৫ জন।
কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত নির্বাহীগণ সিনিয়র সহ-সভাপতি পদে শিকদার রাশেদ কামাল, সহ-সভাপতি পদে শারমিনা পারভীন, শেখ খায়েরুজজামান, মোঃ শহীদ লতীফ এবং শেখ মোহাম্মাদ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরদার হীরক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম, জহিরুল ইসলাম, মল্লিক মোঃ মাহবুবুল ইসলাম এবং মোঃ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রণব কুমার রায়, সহঃ সাংগঠনিক সম্পাদক পদে শেখ আমিরুল ইসলাম ইকবাল, ফাহাদ হোসন, এস এম মামুনুল হক এবং মোঃ মোস্তাফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম, সহঃ অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ সবুজ মোল্লা, দপ্তর সম্পাদক পদে মোঃ মিরাজ হোসেন, সহঃ দপ্তর সম্পাদক পদে পুরবী আলামীন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শেখ মোঃ সোহেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে এসকে কায়ছার মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মোঃ মোতাছিম বিল্লাহ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে রুম্মানা আফরোজ, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শাহরিয়া সুলতানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মোঃ তৌফিকুজ্জামান শামীম, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইরফান আহমেদ, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক পদে শেখ রমজান আলী রকি, নির্বাহী সদস্য পদে সৈয়দ আরোজ আলী, সৈয়দ জাফরুল হাসান অপু, এড. মোঃ ইমদাদুল হক, সৈয়দ মুস্তাসীর হাফিজ, মোঃ শরীফ হোসেন বাবলু, মোল্লা আশরাফুজ্জামান লাভলু, শেখ সিরাজ উদ্দিন, শরীফ নাসির উদ্দিন, এস. এম. খালিদ হোসেন, মোঃ খায়রুজ্জামান, মোঃ তারিকুল ইসলাম এবং শেখ রবিউল ইসলাম পলাশ নির্বাচিত হন।
রাজধানীর নীলক্ষেতস্থ বৃহত্তর যশোর জেলা সমিতির ভবনে ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকালে নির্বাচন কমিশন নির্বাচিতদের নামের তালিকা ঘোষণা করেন।
নড়াইল জেলা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বৈধ প্রার্থীর সংখ্যা একাধিক না হওয়ায় নির্বাচন কমিশন ৪১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছেন।

