তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র প্রচার মিছিল।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি আগামী ২৫ ডিসেম্বর- ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাদারগঞ্জে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বালিজুড়ী এফ এম হাইস্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রচার মিছিল বের হয়ে বালিজুড়ী বাজারের সড়ক পদক্ষীণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর সঞ্চালনায় প্রধান অতিথি র বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
আগামী ২৫ ডিসেম্বর- ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাদারগঞ্জে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বালিজুড়ী এফ এম হাইস্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রচার মিছিল বের হয়ে বালিজুড়ী বাজারের সড়ক পদক্ষীণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর সঞ্চালনায় প্রধান অতিথি র বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমূখ। এ সময় মাদারগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।