রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সিমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা ভারতীয় ১৪ বোতল বিভিন্ন ব্রেন্ডের মদ লুকানো ছিল বসত ঘরের খাটের নিচে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামে রবিবার বিকেলে দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ আটক হয় মাদক চোরাকারবারের সাথে জড়িত স্বামী-স্ত্রী। আটককৃতরা হলেন,স্বামী কাউসার মিয়া (৩৬) ও স্ত্রী সনিয়া (২৭)। তারা ভারত থেকে চোরাইপথে অবৈধ মদ এনে তাঁদের বাড়িতে রেখে তা বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় পুলিশ। পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেই বাড়ির বসত...
রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সিমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা ভারতীয় ১৪ বোতল বিভিন্ন ব্রেন্ডের মদ লুকানো ছিল বসত ঘরের খাটের নিচে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামে রবিবার বিকেলে দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ আটক হয় মাদক চোরাকারবারের সাথে জড়িত স্বামী-স্ত্রী।
আটককৃতরা হলেন,স্বামী কাউসার মিয়া (৩৬) ও স্ত্রী সনিয়া (২৭)। তারা ভারত থেকে চোরাইপথে অবৈধ মদ এনে তাঁদের বাড়িতে রেখে তা বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় পুলিশ।
পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেই বাড়ির বসত ঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মাদক কারবারের সাথে জড়িত স্বামী-স্ত্রীকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান,এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।