ঢাকাWednesday , 18 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ন‌ওগাঁর নিয়ামতপুরে অবৈধ সার মজুদের কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ।

দেশ চ্যানেল
November 18, 2026 12:44 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আঘোর বাজারে অবস্থিত মেসার্স আল আমিন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আবুল কালামের গুদাম থেকে নিয়মবহির্ভূতভাবে মজুদ রাখা ১৯৪ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করা হয়, এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে জব্দকৃত সার ঘটনাস্থলেই ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং নিয়ামতপুর থানার পুলিশ সদস্যরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করা, অবৈধ মজুদদারি বন্ধ করা এবং বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST