মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ নওগাঁ জেলার নিয়ামতপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় ৮ নংবাহাদুর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান(১) আব্দুল হামিদকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১লা মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুর পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৮নং বাহাদুর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক। উল্লেখ্য গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে...
মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁ জেলার নিয়ামতপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় ৮ নংবাহাদুর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান(১) আব্দুল হামিদকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১লা মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুর পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৮নং বাহাদুর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক।
উল্লেখ্য গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় ৩৭ জন নামধারী ও অজ্ঞাত নামা আরো ২শ জনকে আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে আব্দুল হামিদকে গ্রেফতার দেখানো হয়েছে ।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগের মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।