ঢাকাThursday , 14 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর নিয়ামতপুরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২-

Link Copied!

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আরাফাত হোসেন কে অমানুষিকভাবে নির্যাতন করেছে, আসামি সজীবসহ তার লোকজনেরা গত ৮/৫/২৬ইং তারিখ টুটুলের চায়ের দোকানে শিশু আরাফাত হোসেন সেখানে যায়। এক‌ই দিনে টুটুলের চায়ের দোকানে টাকা চুরির ঘটনাটিও ঘটে । ১৩/৫/২৬ইং তারিখ বিকাল ৪:০০ ঘটিকার সময় বাড়ি হইতে আরাফাত হোসেন সিসিএস উচ্চ বিদ্যালয় এর মাঠে খেলাধুলা করতে যাওয়ার পথে টুটুলের চায়ের দোকানের টাকা চুরি সন্দেহে সজীবসহ আরো অনেক আসামিগণ, পূর্বপরিকল্পিতভাবে নির্যাতনের উদ্দেশে স্কুলের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর পথ রোধ করিয়া আরাফাত হোসেনকে জোরপূর্ব নিয়ামতপুর থানাধীন শ্রীমন্তপুর ইউনিয়নের অন্তর্গত সিসিএস উচ্চ বিদ্যালয় এর বাউন্ডারির ভিতরে ধরে নিয়ে যায়। আসামি সজিব এর হুকুমে ১ নং ও ৩ নং আসামিগণ স্কুলের মধ্যে থাকা আম গাছের ডালের সাথে মটারের পাইপ এর ফিতা দিয়ে হাত পাঁ বাঁধিয়া হত্যার উদ্দেশ্যে উল্টা করিয়া ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য ,আসামিগণ আম গাছের ডাল দিয়ে এলোপাথাড়ি মারপিট করিতে থাকে। এ সংবাদ জানতে পেয়ে আরাফাতের স্বজনেরা সেখানে যায় এবং আরাফাত হোসেন কে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এই ধরনের অমানবিক কার্যকলাপ করার জন্য এলাকাবাসী ক্ষুব্ধ।

এই বিষয়ে সেদিন‌ই নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করেন সিদ্দিকশাহ, তাৎক্ষণাৎ নিয়ামতপুর থানার দক্ষ সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমসহ তিনার একটি টিম সেইদিনই আসামি সজিব কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন,বলে জানিয়েছেন নিয়ামতপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে।

অপরদিকে নিয়ামতপুর থানার এএসআই শহিদুল ইসলাম এক‌ই দিনে বাহাদুরপুর ইউনিয়নের গোপালচক গ্রামের সিআর মামলা নং ১৭০৯ সি/২১ হইতে ২৩৩১/২০২৪ দায়রা জজ আদালতের রায়ভুক্ত ৬মাসের বিনাশ্রম এবং ১০ লক্ষ টাকা জরিমানা প্রাপ্ত আসামি আখতারুজ্জামান কে নিয়ামতপুর থানার এএসআই শহিদুল ইসলাম ও তার দল গ্রেফতার করেছে।

‎এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, শিশু নির্যাতনকারী আসামি সজিব ও চেকের মামলার ওয়ারেন্টভুক আসামি আখতারুজ্জামান কে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST