ঢাকাWednesday , 17 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পোরসা উপজেলায় আমের আড়ৎতে জমে উঠেছে আম কিনা বেচা।

দেশ চ্যানেল
June 17, 2026 12:31 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর পোরসা উপজেলা নোচনাহার বাজারে আমের আড়ৎ গুলোয় বিভিন্ন নামে আম বেচাকেনার হিড়িক পড়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার গন এসেছে আম কিনতে,আমের জাত ও কোয়ালিটি অনুযায়ী আমের দাম হাঁকছে আড়ৎদার গন,১০০০, একহাজার টাকা মন, থেকে ৪০০০,চার টাকা মন পর্যন্ত, আমের গুনগত মান হিসেবে দাম। পোরসা উপজেলা শহর থেকে নোচনাহার বাজার একটু দূর হলেও সেখানে, আড়ৎদার সমিতির পক্ষ থেকে, দেশের বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা পাইকারদের থাকা খাওয়ার ফ্রি – ব্যাবস্হা এবং নিরাপত্তার জন পুলিশের পাশাপাশি আড়ৎদারের পক্ষে ও নিজস্ব নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। এবিষয়ে নোচনাহার আম আড়ৎদার সমিতির সভাপতি মোঃজিয়াউর রহমান এর সাথে কথা বলে জানা গেছে, আম ক্রয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ঢাকা থেকে পাইকার এখানে বেশি আসে কারণ অনান্য জেলা ও এলাকার থেকে এই নোচনাহার আমের আড়ৎতে বেশি সুষোগ পায় ক্রেতা ও বিক্রেতা গন।আম চাষী আঃকরিম বলেন এখানে কোন কোন ওজন কম বেশি ও দর দাম নিয়ে কোন ঝামেলা হয় না, আমরা চাপাইনবয়াবগঞ্জ সহ বিভিন্ন স্হানে আম বিক্রি করতে গেলে, আমের ওজন ধরে ৪৮/৫২ কেজিতে একমন ধরে কিন্তু পোরসাতে সেই সুযোগ নাই। ৪০ কেজিতে এক মন পাশাপাশি আম আড়ৎদার সমিতির করা নজরদারি আছে, যেন কোন মতে আম চাষী, আম বিক্রিতে ক্ষতিগ্রস্ত না হয়। ঢাকা বাদামতলী থেকে আসা পাইকারদের মধ্যে মোঃশাহআলম এর সাথে কথা বলে জানা গেছে যে পোরসা উপজেলা নোচনাহার বাজারে সব কিছু ঠিক আছে,আড়ৎদার গন আমাদের নিরাপত্তা, থাকা খাওয়ার সু-ব্যাবস্হা করেছে, আমের মূল্য,ওজ এসব নিয়ে আমাদের কোন আপত্তি নাই কিন্তু ট্যাক ভাড়া একটু বেশি পড়ে যাওয়ার কারনে আমের মূল্যও বেশি পরে যায় এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায়,মোকামে ট্রাক লোড দেওয়ার পরে, সেখানে ট্রাক শ্রমিক সমিতির শ্রমিকেরা তাদের কল্যান সমিতির জন্য ট্রাক ছোট ও বড় হিসেবে চাঁদার হার নির্ধারণ করে, ৪০০/৬০০ টাকা পর্যন্ত, ঢাকা পর্যন্ত পৌঁছাতে কয়েক জায়গায় এই চাদাঁ দিতে হয়।আমরা বর্তমান এই চাঁদার হাত থেকে রক্ষা চাই। ট্রাক চালক মোঃরাসেল বলেন, মোকাম সহ বগুড়া পৌঁছাতে আমাদের ৩ তিন জায়গায় চাঁদা দিতে হয়। আমরা ঢাকা থেকে এসেছি কোন কথা বলতে গেলে তারা খারাপ আচরণ করে। এবিষয়ে পোরসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ও সার্কেল এসপি শ্যামলী রানী বর্মনের সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায়,নিরাপত্তার বিষয়ে পোরসা থানা পুলিশ রাতে নোচনাহার আমের আড়ৎত এলাকায় সব সময় টহল দিচ্ছে এবং মাঝে মধ্যে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিজেই গভীর রাতে মাঝে মধ্যে এ-সকল রাস্তা পরিদর্শনে আসেন।ট্রাক শ্রমিকের চাঁদার বিষয়টি নিয়ে আমরা দ্রুত ব্যাবস্হা গ্রহন করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST