পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক।
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি: পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। ৫ নভেম্বর বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে নালকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেসিও-১০৮৫৯ নাঃ সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল অংশ নেয়। তারা সেগুন, গামারী ও কড়াই জাতের মোট ৩২৪ টুকরা কাঠ উদ্ধার করে, যার পরিমাণ ৩৩১.৮৭ ঘনফুট। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার ৭৯৭ টাকা ৫০ পয়সা। আটককৃত কাঠ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার...
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। ৫ নভেম্বর বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে নালকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেসিও-১০৮৫৯ নাঃ সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল অংশ নেয়। তারা সেগুন, গামারী ও কড়াই জাতের মোট ৩২৪ টুকরা কাঠ উদ্ধার করে, যার পরিমাণ ৩৩১.৮৭ ঘনফুট। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার ৭৯৭ টাকা ৫০ পয়সা।
আটককৃত কাঠ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।