মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৬০ বর্ষপূর্তি উপলক্ষে “১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭ বাস্তবায়নের লক্ষ্যে ২য় প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ আগষ্ট সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রস্তুুতিমুলক সভায় অত্র বিদ্যালয়েল প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমার (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারি শিক্ষক মেঘবিন্দু চাকমা, সহকারি শিক্ষক মংসাথোয়াই চৌধুরী, দীঘিনালা সরকারি কলেজের প্রফেসর জিমি চাকমা, পানছড়ি সরকারি কলেজের প্রফেসর নিকোলাষ চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা।
প্রস্তুুতিমুলক সভায় ১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭ বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ জ্যোতি চাকমাকে (ভা:প্রধান শিক্ষক) আহবায়ক এবং সাবেক পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমাকে সদস্য সচীব করে ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

