ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।

Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”—এই স্লোগানকে সামনে রেখে পাবনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক “ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৬ জুন ২০২৬, বিকাল ৩টায় শহরের আর এম একাডেমী মিলনায়তনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাবনা জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান অতিথি বলেন, শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার ও মুক্তি নিশ্চিত করতে হলে ইসলামী শ্রমনীতির পূর্ণ বাস্তবায়ন অনিবার্য। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: অধ্যাপক গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। অধ্যাপক আব্দুল মতিন, পরিচালক, বগুড়া অঞ্চল।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাবনা জেলা শাখার সহ-সভাপতি মজিবুর রহমান।

উক্ত সমাবেশে জেলা ও স্থানীয় পর্যায়ের ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক দায়িত্বশীল ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST