বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো তিন বন্ধুর-
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দরগাহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ছয়ঘরিয়া গ্রামের তরিকুল ইসলাম (২২), রাকিব প্রামাণিক (১৭) ও মিজান (১৮)। নিহতরা সবাই পেশায় কাঠমিস্ত্রি। কাহালু থানার (ওসি) সেলিম রেজা জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে উপজেলার কাজীপাড়ার একটি হোটেলে গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। পথে দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে এলে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায়...
মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দরগাহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ছয়ঘরিয়া গ্রামের তরিকুল ইসলাম (২২), রাকিব প্রামাণিক (১৭) ও মিজান (১৮)। নিহতরা সবাই পেশায় কাঠমিস্ত্রি।
কাহালু থানার (ওসি) সেলিম রেজা জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে উপজেলার কাজীপাড়ার একটি হোটেলে গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। পথে দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে এলে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান।
ওসি সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল থানা হেফাজতে আছে। তবে, ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।