আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূর লাশ চব্বিশ ঘন্টা পর উদ্ধার হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম পলি রানী সাহা (৪৫)। তিনি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী গ্রামের রামচন্দ্র সাহার স্ত্রী। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১০জুন) দুপুরে ফুলজোড় নদীর সীমাবাড়ী ঘাটে গোসল করতে নেমে হঠাৎ পা ফসকে নদীর পানিতে তলিয়ে যান পলি রানী সাহা। এরপর স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পাননি। একপর্যায়ে বুধবার সকালের নিখোঁজ হওয়া ওই গৃহবধূর লাশ ভেসে উঠলে স্বজনরা লাশটি উদ্ধার করেন। জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, লাশ...
আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূর লাশ চব্বিশ ঘন্টা পর উদ্ধার হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম পলি রানী সাহা (৪৫)। তিনি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী গ্রামের রামচন্দ্র সাহার স্ত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১০জুন) দুপুরে ফুলজোড় নদীর সীমাবাড়ী ঘাটে গোসল করতে নেমে হঠাৎ পা ফসকে নদীর পানিতে তলিয়ে যান পলি রানী সাহা। এরপর স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পাননি। একপর্যায়ে বুধবার সকালের নিখোঁজ হওয়া ওই গৃহবধূর লাশ ভেসে উঠলে স্বজনরা লাশটি উদ্ধার করেন। জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।