বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়েরও প্রাণ গেল বিদ্যুত স্পৃষ্ট হয়ে।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পুরাতন বাস্তুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা তিনটার দিকে তাদের নিজ বাড়িতে । জানা যায়, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত ইসাহক আলীর বড় ছেলে আখতারুজ্জামান( ৫০) বিদ্যুৎ সংযোগকৃত বিচালি কাটা মেশিনে বিচালি কাটছিলেন। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। তার ছোট ভাই আলম হোসেন (৪০) বড় ভাই আখতারুজ্জামানকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুত স্পষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন...
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পুরাতন বাস্তুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা তিনটার দিকে তাদের নিজ বাড়িতে । জানা যায়, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত ইসাহক আলীর বড় ছেলে আখতারুজ্জামান( ৫০) বিদ্যুৎ সংযোগকৃত বিচালি কাটা মেশিনে বিচালি কাটছিলেন। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। তার ছোট ভাই আলম হোসেন (৪০) বড় ভাই আখতারুজ্জামানকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুত স্পষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছে বলে শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।