মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-
বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ২৮৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৪ (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছেন- ‘কাউনিয়া থানার একটি বিশেষ টিম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে অঞ্জন মজুমদারের ছেলে দূর্জয় মজুমদার (১৯)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে দূর্জয়ের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমানতগঞ্জ নিউ ভাটিখানা রোড এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়।
অভিযানে সৈজদ্দিন হাওলাদারের ছেলে রমজান (২৪)-কে ৪৩ পিস এবং শাহানা (১৯) নামের এক তরুণীকে ১৯৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় মাদক বিক্রির ১৪,৯,৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ জানান, অভিযানের সময় মাদক ব্যবসায়ী শাহানার স্বামী শাহাদাত কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

