আবদুর রহিম:নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে বসুরহাট পৌরসভা ১ নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিকের নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের প্রধান প্রধান পথ অতিক্রম করে নতুন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং প্রার্থী ফখরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে স্থানীয় জনগণের সমর্থন কামনা করেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিলির মাধ্যমে প্রচারণার সূচনা করা হয়।
আবদুর রহিম:নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে বসুরহাট পৌরসভা ১ নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিকের নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের প্রধান প্রধান পথ অতিক্রম করে নতুন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং প্রার্থী ফখরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে স্থানীয় জনগণের সমর্থন কামনা করেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিলির মাধ্যমে প্রচারণার সূচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।