খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট মঙ্গলবার সকালে বাঘাইহাট জোনের উদ্যোগে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশনে ক্যাপ্টেন লাবনী আক্তার, মেডিকেল অফিসার, এমডিএস, খাগড়াছড়ি-এর নেতৃত্বে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।
কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রয়োজনীয় করণীয়, পুষ্টিকর খাবার গ্রহণ ও সুষম খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাঘাইহাট জোনের এমন উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ ও নিরাপদ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

