বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক।
মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি মোঃ সাইয়েদুজ্জামান। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সৈয়দ সালাহউদ্দীন জাকী ছিলেন একাধারে চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক। তিনি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ্য, সৈয়দ সালাহউদ্দীন জাকী (৭৭) সোমবার দিবাগত রাত আনুমানিক ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি...
মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি মোঃ সাইয়েদুজ্জামান।
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সৈয়দ সালাহউদ্দীন জাকী ছিলেন একাধারে চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক। তিনি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, সৈয়দ সালাহউদ্দীন জাকী (৭৭) সোমবার দিবাগত রাত আনুমানিক ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।