ঢাকাFriday , 14 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

দেশ চ্যানেল
August 14, 2026 6:46 pm
Link Copied!

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড রুনসী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্পোরাল মোঃমোজাফফর আলী ভূঁইয়া (৮৮) ক্যান্সার জনিত কারনে মৃত্যুবরণ করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৪ আগস্ট) ভোর রাত ৩:৪০ মিনিটের দিকে তাহার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি মরণব্যাধী ক্যান্সার জনিত সংক্রমন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিএমএইচ ও বাংলাদেশের বিভিন্ন সুনামখ্যাত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন থেকে চিকিৎসা’সেবা নিয়ে ছিল এর পরবর্তীতে কর্মরত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বাড়িতে নিয়ে আসলে,নিজ বাড়িতে মুমূর্ষ অবস্থায় বিশ্রামরত ২-৩ মাস যাবত থাকা অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি তিন ছেলের মধ্যে দুই ছেলে ও ছয় মেয়ের মধ্যে পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল আসর নামাজ বাদ বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে পুলিশ ও সেনাবাহিনীর প্যারেড এবং জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজার নামাজে মুসল্লিদের ঢল দেখা গেছে।

উক্ত জানাজার নামাজে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা,শিক্ষক সাংবাদিক’সহ অসংখ্য অরাজনৈতিক ব্যক্তি’সহ সুশীল সমাজের ব্যাপক মানুষের অংশগ্রহনে মরহুমের জানাজা নামাজ সম্পন্ন হয়।

বাকেরগঞ্জ পৌর শহরের নিজ বাড়ির কবরস্থানে দাফন কালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

নিজ বাড়ির কবরস্থানে মরহুমের দাফন শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে গান স্যালুটের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা জানায়।

মরহুমের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য-আলহাজ্ব মোঃ আবুল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ,অরাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক মহল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে,এবং মরহুমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST