ব্যবসায়ী কে হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি ব্যবসায়ী সোহাগকে হত্যা, সারাদেশে চাঁদাবাজি, মব সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মাদারগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য লেমন, মাহবুব আলম খোরশেদ, আরিফুল ইসলাম, রকি রায়হান, মোস্তাক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
ব্যবসায়ী সোহাগকে হত্যা, সারাদেশে চাঁদাবাজি, মব সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মাদারগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য লেমন, মাহবুব আলম খোরশেদ, আরিফুল ইসলাম, রকি রায়হান, মোস্তাক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়। নিরাপত্তাহীনতার এই চিত্র কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।