ভাটিয়ানী ঈদগাহ নূরানী, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবন উদ্বোধন।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি ভাটিয়ানী ঈদগাহ নূরানী, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নেরঐতিহ্যবাহী ভাটিয়ানী ঈদগাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন আলহাজ্ব আনোয়ার হোসেন সরকার সভাপতি ভাটিয়ানী ঈদগাহ মাঠ, ও ফজলুল বারি বেগ ধর্মীয় শিক্ষক শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি'র সম্মানিত সাধারণ সম্পাদক এবং ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মিজানুর রহমান আকন্দ রতন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ভাটিয়ানী ঈদগাহ মাঠ ও মাদ্রাসা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মিজানুর রহমান...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
ভাটিয়ানী ঈদগাহ নূরানী, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নেরঐতিহ্যবাহী ভাটিয়ানী ঈদগাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন আলহাজ্ব আনোয়ার হোসেন সরকার সভাপতি ভাটিয়ানী ঈদগাহ মাঠ, ও ফজলুল বারি বেগ ধর্মীয় শিক্ষক শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মানিত সাধারণ সম্পাদক এবং ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মিজানুর রহমান আকন্দ রতন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ভাটিয়ানী ঈদগাহ মাঠ ও মাদ্রাসা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মিজানুর রহমান রতন আকন্দ জনগণের সহযোগিতা কামনা করেন এবং কি সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকলের জন্য এবং মাদ্রাসার উন্নতিকল্পে মুফতি নাজমুল হোসাইন দোয়া পরিচালনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।