ঢাকাMonday , 20 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
July 20, 2026 10:08 am
Link Copied!

ভালুকা উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভালুকা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, গোলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, আইয়ুব আলী কমান্ডার ও আব্দুল আল মামুন মালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, শ্রী স্বপন বণিক, জহির রায়হান, ভালুকা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং দলের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST