ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সরকার পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে ,,, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

দেশ চ্যানেল
July 19, 2026 12:33 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, সরকার পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

১৯ জুলাই রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকায় ২৫০টি এবং মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ির যন্ত্রণাথ কারবারি পাড়া এলাকায় আরও ২৫০টি পরিবারকে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী, জেলা ও মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST