জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। নিয়মিত তদারকিমূলক অভিযান পরিচালনাকালে বিভিন্ন খাদ্যপন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ফার্মেসী ও ডিপার্টমেন্টাল স্টোরসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে খালিশপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: মখলেছুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর, মহেশপুর উপজেলা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি অভিযান চলমান...
জাহাঙ্গীর আলম,
জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। নিয়মিত তদারকিমূলক অভিযান পরিচালনাকালে বিভিন্ন খাদ্যপন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ফার্মেসী ও ডিপার্টমেন্টাল স্টোরসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে খালিশপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: মখলেছুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর, মহেশপুর উপজেলা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি অভিযান চলমান থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।