মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবুল কালাম আজাদ বিএসসি কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃত আবুল কালাম আজাদ বিএসসি গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকার আজিম উদ্দিন মন্ডলের ছেলে। মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক পদে ছিলেন তিনি। জানা গেছে গত ২ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর দায়েরকৃত নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান তদন্তে প্রকাশিত হিসেবে আবুল কালাম আজাদ কে গ্রেফতার করা হয়েছে। আটকৃত আসামীকে ...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবুল কালাম আজাদ বিএসসি কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃত আবুল কালাম আজাদ বিএসসি গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকার আজিম উদ্দিন মন্ডলের ছেলে। মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক পদে ছিলেন তিনি।
জানা গেছে গত ২ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর দায়েরকৃত নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান তদন্তে প্রকাশিত হিসেবে আবুল কালাম আজাদ কে গ্রেফতার করা হয়েছে। আটকৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।