ঢাকাWednesday , 24 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে বিএনপির মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ।

দেশ চ্যানেল
June 24, 2026 11:02 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ২৪ জুন (বুধবার) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, মাদারগঞ্জ উপজেলা শাখা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে এই র‍্যালি বের করা হয়।

এ সময়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে দিতে  র‍্যালিটি বালিজুড়ী বাজার সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলসহ স্থানীয় স্হানীয় নেতৃবৃন্দ।

এ সময়ে এই র‍্যালি ও সমাবেশে বিএনপি এবং অঙ্গ-সহযোগী অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

বক্তব্যে তারা বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকেও কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST