মাধবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ-ইমদাদুল ইসলাম মাধবপুরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গঙ্গানগর এলাকায় সোনাই নদীর পাশে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত বিন কুতুব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি সত্যতা নিশ্চিত করে জানান- সোনাই নদীর পাশে গঙ্গানগর এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো.জাফর আলী (৩২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান...
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ-ইমদাদুল ইসলাম
মাধবপুরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের
দায়ে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার
গঙ্গানগর এলাকায় সোনাই নদীর পাশে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত বিন কুতুব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি সত্যতা নিশ্চিত করে জানান- সোনাই নদীর পাশে গঙ্গানগর এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো.জাফর আলী (৩২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।