সাব্বির আকাশঃ হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের রঘুনন্দন পাহাড়ের গহীন থেকে ফজল মিয়া(৪৭)নামে এক ব্যক্তির মূখমন্ডল বিকৃত মরদেহ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। ফজল মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মাধবপুর থানার এস আই দ্বীন মোহাম্মদ জানান,রোববার দুপুরে রঘুনন্দন রেন্জের শাহপুর বিটের একটি এলাকা থেকে মরদেহ টি উদ্ধার করা হয়। মুখে আঘাতে বিকৃত। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার জানান ,শনিবার বিকালে বাড়ি থেকে বের হন ফজল মিয়া রাতে বাড়ি ফেরেনি। একদিন পর লাশ পাওয়া গেলে পাহাড়ে।এটি পরিকল্পিত হত্যাকান্ড। তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান,এখনো কোন অভিযোগ...
সাব্বির আকাশঃ হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের রঘুনন্দন পাহাড়ের গহীন থেকে ফজল মিয়া(৪৭)নামে এক ব্যক্তির মূখমন্ডল বিকৃত মরদেহ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। ফজল মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মাধবপুর থানার এস আই দ্বীন মোহাম্মদ জানান,রোববার দুপুরে রঘুনন্দন রেন্জের শাহপুর বিটের একটি এলাকা থেকে মরদেহ টি উদ্ধার করা হয়। মুখে আঘাতে বিকৃত। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবার জানান ,শনিবার বিকালে বাড়ি থেকে বের হন ফজল মিয়া রাতে বাড়ি ফেরেনি। একদিন পর লাশ পাওয়া গেলে পাহাড়ে।এটি পরিকল্পিত হত্যাকান্ড। তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান,এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।