সাব্বির আকাশঃ হবিগঞ্জের মাধবপুরে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে চাচি ও ভাতিজির মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। আজ ( শুক্রবার) বিকেলে উপজেলার শিমুলঘর সড়ক বাজারে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ জানান, ছাতিয়াইন গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল মিয়ার স্ত্রী শান্তা বেগম ও রুবেল মিয়ার মেয়ে সাদিয়া শিমুলঘর গ্রামে দাওয়াত খেয়ে সিএনজি দিয়ে বাড়ি ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারের নিকট পৌছালে হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে শান্তা ও ভাতিজি সাদিয়া আহত সহ আরো একজন আহত হয়। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শান্তা ও সাদিয়া কে...
সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে চাচি ও ভাতিজির মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে।
আজ ( শুক্রবার) বিকেলে উপজেলার শিমুলঘর সড়ক বাজারে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ জানান, ছাতিয়াইন গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল মিয়ার স্ত্রী শান্তা বেগম ও রুবেল মিয়ার মেয়ে সাদিয়া শিমুলঘর গ্রামে দাওয়াত খেয়ে সিএনজি দিয়ে বাড়ি ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারের নিকট পৌছালে হঠাৎ করে বজ্রপাত শুরু হয়।
বজ্রপাতে শান্তা ও ভাতিজি সাদিয়া আহত সহ আরো একজন আহত হয়। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শান্তা ও সাদিয়া কে মৃত ঘোষনা করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।