“মিটফোর্টে সোহাগ হত্যা মামলায় দুই আসামী দূর্গাপুর থেকে গ্রেফতার।
জিয়াউল হক দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেএকোনা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে (সোহাগ)কে নৃশংসভাবে হত্যা মামলার আসামি দুই ভাইকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোরে নেত্রকোনার দুর্গাপুরের চায়না মোড় এলাকা থেকে ঢাকা ডিবি পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় তাঁদেরকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। পুলিশ সুপার জানান, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় শনিবার রাত সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে ভোরে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারীর ছেলে। সোহাগ হত্যা মামলায় রাজিব ১০ নম্বর ও...
জিয়াউল হক দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেএকোনা।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে (সোহাগ)কে নৃশংসভাবে হত্যা মামলার আসামি দুই ভাইকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার ভোরে নেত্রকোনার দুর্গাপুরের চায়না মোড় এলাকা থেকে ঢাকা ডিবি পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় তাঁদেরকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
পুলিশ সুপার জানান, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় শনিবার রাত সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে ভোরে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারীর ছেলে। সোহাগ হত্যা মামলায় রাজিব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।