মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত।
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। গতকাল(২০ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। পরে একে একে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও আজ (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে বাংলাদেশ আওয়ামীলীগ মেহেন্দিগঞ্জ উপজেলা কার্য়ালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ভাষা শহীদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করে উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব...
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত হয়েছে।
গতকাল(২০ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। পরে একে একে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও আজ (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে বাংলাদেশ আওয়ামীলীগ মেহেন্দিগঞ্জ উপজেলা কার্য়ালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ভাষা শহীদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করে উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলুসহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।