মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালক সুমন (৪৫) নিহত হয়েছে। গতকাল (৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক।নিহত চালক সুমনের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক বলেন, ট্রলিটি নিয়ে চালক সুমন মেহেন্দিগঞ্জের সিন্নিরচর এলাকা থেকে পাতারহাট বন্দরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে বদরপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হলে...
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালক সুমন (৪৫) নিহত হয়েছে।
গতকাল (৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক।নিহত চালক সুমনের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক বলেন, ট্রলিটি নিয়ে চালক সুমন মেহেন্দিগঞ্জের সিন্নিরচর এলাকা থেকে পাতারহাট বন্দরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে বদরপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হলে তাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দূর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেহেন্দিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস বলে জানিয়েছেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।