মোবাইলে কথা বলছিলেন নারী, প্রান গেল ট্রেনের ধাক্কায়।
মোঃ মশিউর রহমান সুমন। কুড়িগ্রামের রাজারহাটে মোবাইলে কথা বলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভারতী রানী (৫২) সুন্দর গ্রাম এলাকার গোবিন্দ চন্দ্র রায়ের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রানী আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলেছিলেন তিনি। এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা তিস্তাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রানী। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ব্যাপারে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর...
মোঃ মশিউর রহমান সুমন।
কুড়িগ্রামের রাজারহাটে মোবাইলে কথা বলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভারতী রানী (৫২) সুন্দর গ্রাম এলাকার গোবিন্দ চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রানী আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলেছিলেন তিনি। এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা তিস্তাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রানী। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ ব্যাপারে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি জেনে লালমনিরহাট রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি।
কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন ইনচার্জ শামসুজ্জোহা জানান, চিলমারী থেকে তিস্তাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ওই নারী নিহত হন। পরে স্বজনরা পুলিশের সহায়তায় তার মরদেহ নিয়ে যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।